___  ___    _ _    _  _ _____   _____
 / __|/ _ \  | | |  | || |_ _\ \ / / __|
| (_ | (_) | |_  _| | __ || | \ V /| _|
 \___|\___/    |_|  |_||_|___| \_/ |___|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

কতবেলের কত গুণ এবং সুন্দর ফটোগ্রাফি!

BY: @alal | CREATED: Nov. 15, 2019, 2:52 p.m. | VOTES: 5 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmdbkfZi54JNCoQ5Uf7tYFzcmqAy3Nnj7dMjAEovYN9cJe/IMG20191112004825.jpg]
কতবেল

নুন-ঝাল দিয়ে কতবেল মাখা খেয়ে দেখেছেন? স্বাদে-গন্ধে অতুলনীয়। পুষ্টি বিচার করলেও কতবেলের জুড়ি নেই।

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmY5bLG4LuBY6zVGry8xeGNzNvfnYvHoXFygCFbi3SH45E/IMG20191112004820.jpg]
কতবেল

হজমের সমস্যা হচ্ছে? কতবেল আছে না! বাজারে এখন চোখে পড়বে নানা আকারের কতবেল। কথায় আছে, কতবেল খেলে ওষুধের খরচ কমে। কারণ, কতবেলের অনেক গুণ।

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmagxorhABsLRh8uHEPcVQ1hDTMz4zsDtY1H6MmJf6fcZS/IMG20191107043040.jpg]
কতবেল

কতবেল নারী ও শিশুদের কাছে বেশ প্রিয় ফল। শক্ত খোলসযুক্ত ফলের ভেতরে ধূসর রঙের আঠালো শাঁস এবং ছোট সাদা বীজ থাকে।

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmUaYe7NUZufi5VtH2dedx253FwpbA61waE4qVamm4SV8z/IMG20191112004815.jpg]
কতবেল

কতবেল টক বা মিষ্টি স্বাদযুক্ত হতে পারে। এটি হালকা সুগন্ধযুক্ত ফল। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং স্বল্প পরিমাণে লৌহ, ভিটামিন বি১ ও ভিটামিন সি বিদ্যমান।

upvote comment share!

TAGS: [ #photography ] [ #beauty ] [ #bangladesh ] [ #kotbel ] [ #healthy ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>