প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে তাঁর ভোট দেবেন।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/640x359x1/uploads/media/2018/12/26/1cf99e9581c30e0898426da6b39457dd-5c2303b95130e.jpg
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বাসসকে বলেন, প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করবেন।
কাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।
প্রতীক বরাদ্দের পর গত ১০ ডিসেম্বর সারা দেশে আনুষ্ঠানিক নির্বাচনের প্রচার শুরু হয়েছিল। প্রচারের সেই সুযোগ শেষ হয়েছে গতকাল শুক্রবার সকাল ৮টায়। এর আগে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন প্রার্থীরা।