___  ___    _ _    _  _ _____   _____
 / __|/ _ \  | | |  | || |_ _\ \ / / __|
| (_ | (_) | |_  _| | __ || | \ V /| _|
 \___|\___/    |_|  |_||_|___| \_/ |___|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

ইসরাইলকে জবাব দিয়েছি যুক্তরাষ্ট্রকেও দেব

BY: @azizurrahman | CREATED: March 27, 2018, 4:07 p.m. | VOTES: 1 | PAYOUT: $0.11 | [ VOTE ]

[IMAGE: https://gateway.ipfs.io/ipfs/QmcUNovfeQE5QMs8rLaGDB9oRud3GvbzdYytB9en9M3GQz]

সিরিয়ার প্রভাবশালী সংসদ সদস্য হোসেইন রাগিব বলেছেন, সম্ভাব্য মার্কিন হামলার জবাব দেয়া হবে। পূর্ব ঘৌটায় সরকারি বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় মার্কিন সরকার একক সিদ্ধান্তে হামলা চালানোর যে হুমকি দিয়েছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বললেন।

তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র অযাচিত পদক্ষেপ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি এখন সরকারি বাহিনীর ওপর হামলা চালায় তাহলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। ইসরাইলের জঙ্গিবিমানকে ভূপাতিত করে এরই মধ্যে আগ্রাসনের জবাব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলারও একই ধরনের জবাব দেয়া হবে। সিরিয়া এ জন্য প্রস্তুতি নিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সতর্কবার্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, রাশিয়ার নয়া ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের ওপর আঘাত হানতে পারবে বলে পুতিন ঘোষণা করেছেন। এর মাধ্যমে তিনি সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের হুমকির পরিণতির বিষয়টি তুলে ধরেছেন।

সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় অভিযান শুরু করেছে। এর ফলে সেখানকার বহু উপশহর ও এলাকা সন্ত্রাসীমুক্ত হয়েছে। অনেক বেসামরিক মানুষ ওই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে সক্ষম হয়েছে।

TAGS: [ #fight ] [ #busy ] [ #portraitphotography ] [ #blog ]

Replies

@photocontests4 | March 27, 2018, 4:07 p.m. | Votes: 0 | [ VOTE ]

World of Photography Beta V1.0>Learn more here<You have earned 5.05 XP for sharing your photo!
Daily StatsDaily photos: 1/2 Daily comments: 0/5Multiplier: 1.01Server time: 18:07:54Account Level: 0Total XP: 79.00/100.00Total Photos: 12Total comments: 18 Total contest wins: 0When you reach level 1 you will start receiving up to two daily upvotes Follow: @photocontestsJoin the Discord channel: click!Play and win SBD: @fairlottoDaily Steem Statistics: @dailysteemreportLearn how to program Steem-Python applications: @steempytutorialsDeveloped and sponsored by: @juliank

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>