ক্লাসের ফাঁকে বা কোন ছুটির দিনে বন্ধুদের সাথে কারনে অকারণে ঘুরে সুন্দর মুহূর্তগুলো কখন যে কেটে যেত বুঝতেই পারতাম না। দিনগুলো সত্যিই সুন্দরভাবেই কেটেছে । ছাত্র জীবনে পরাশুনার চাপ ছিল যার কারনে অনেক সময় জীবনটা একঘেয়েমি লাগত । কিন্তু বন্ধুরা যখন কাছে তখন খারাপ লাগার কোন কারন নেই ।
বন্ধুরা সবাই যেন একজনের কল পাওয়ার জন্য সব সময় রেডি থাকত । কল করা মাত্রই তারা চলে আসত । হয়ত কোন চায়ের দুকানে না হলে ফাকা মাঠে সবাই একসাথে বসে আড্ডা শুরু হয়ে যেত । আজ বন্ধুরা নেই তাইতো মন ভালো নেই ।। মিস করি সকল বন্ধুদের । যেখানে থাক বন্ধুরা ভালো থাক এটাই আশা আমার । অনেক ভালবাসা তোমাদের কে ।
[IMAGE: https://cdn.steemitimages.com/DQmQ7ApLd8vFaaWAPKfKdQEi8uNVW83BanvTJaDiwS9hTck/DSC00577.JPG]
[IMAGE: https://cdn.steemitimages.com/DQmPdFvS3rhkHFRvPLeJUihKze5CraDUJ6osmgH6E9VcEMq/151220093061.jpg]