___|  _ \   |  |    |   |_ _|\ \     / ____|
 |     |   |  |  |    |   |  |  \ \   /  __|
 |   | |   | ___ __|  ___ |  |   \ \ /   |
\____|\___/     _|   _|  _|___|   \_/   _____| 

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

বর্ণচোরা

BY: @cemec | CREATED: May 2, 2018, 9:35 a.m. | VOTES: 53 | PAYOUT: $0.93 | [ VOTE ]

হাত বাড়ালেই সোঁদা ঘ্রাণ
নিঃশ্বাস টানলেই সজীবতা,
চাইলেই হতে পারি বুনো ঘাসফুল
কিষাণির মাদুল কিংবা
সবুজে মাতাল।
.
হাত বাড়ালেই এ নদীতট
আকাশের মলাট
ছুলেই যেথায় শীতল স্পর্শ
শিহরণ জমাট।
.
সাদা বকফুল,আলগোছে সাজানো
রঙের চাদর
নিমিষেই হারানো
আকাশের অতল।
.
পলক ফেললেই সবুজ মাতন
মুক্তো ঝরা শিশির নাচন
হাত বাড়ালেই এ আয়োজন
হৃদহরা জলের শিহরণ।
.
কত কাছাকাছি
প্রকৃতির রাশি
চাইলেই পেতে পারি
যত কোমল আয়োজন।
.
উপেক্ষা করেছি কত হেলায়
যেতে হবে তাদের বেলায়
যেথায় সদা আলোকছটা
কলরব আয়োজনের যত ঘনঘটা।
.
ছুটে গেছি তাদের পাড়ায়
কুড়োতে সুখ হাতের গোড়ায়,
ফেলে যত স্নিগ্ধ রতন
হতে যে হবে তাদের মতন।
.
ভুলে নিজের সত্তা ভীষণ
করেছি সদা তাদের পিছন,
ফেলে নিজের শিকড়, জনম
বরণ করেছি কপট ভুবন।

TAGS: [ #poem ] [ #esteem ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>