___  ___    _ _    _  _ _____   _____
 / __|/ _ \  | | |  | || |_ _\ \ / / __|
| (_ | (_) | |_  _| | __ || | \ V /| _|
 \___|\___/    |_|  |_||_|___| \_/ |___|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

এক পরিবারের গল্প

BY: @dipjol | CREATED: Jan. 29, 2019, 7:54 a.m. | VOTES: 172 | PAYOUT: $52.43 | [ VOTE ]

এক পরিবারের গল্প 

এক পরিবারের ধ্বংস হওয়ার কিছু সত্য ঘটনা । এক মায়ের ৩ সন্থান ছিল । ওদের সংসার খুব ভাল চলত । হটাত একদিন ঘটে গেল কিছু ভয়ানক ঘটনা । একদিন সন্ধাই ছাগল খুঁজতে গেছিল পাশের বনে । ছাগল খুঁজতে গিয়া দেখে এক সাধু বাবা বনের ভিতর বসে আছে , সাদা কাপনের মত কাপড় পরে বসে আছে এবং ধ্যান করতেছে । হটাত এই গুলো দেখে ৩ সন্তানের মা অনেক ভয় পাই । হটাত জঙ্গল থেকে কথা আসে যে তুই এই দিকে এই তোর সাথে অনেক কথা আছে । কিন্তু সে না গিয়া ভয় পাইয়া বাসাই চলে আসে । বাসায় চলে আসার পর ভয় পাইয়া অনেক হাফাই । এর পর তার বরকে ঘটনা খুলে বলল । এর পর তার বরকে নিয়া আবার সেই বনে গেল বিস্তারিত ঘটনা কি সেটা জানতে । কিন্তু পরবর্তীতে ঐ সাধু বাবা সেখানে আর ছিল না । হটাত অদৃশ্য হইয়া যাই । এই ঘটনা দেখার পর ওরা পরিবারের সবাই আতঙ্কিত হইয়া যাই । এর পর ওরা বাসাই ফিরে আসে এবং সেই রাতে ওদের ঘুম হতে খুব কষ্ট হয় । আবার ৩ সন্তানের ভিতর একজনের নাম ছিল রাকিব । রাকিবের মা ঐ রাতে স্বপ্ন দেখে যে ঐ সাদু বাবা যা বলবে তাই করতে হবে না করলে অনেক বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হবে । আবার ঐ স্বপ্নে দেখানো হয় যে , বাবার মাজারে গিয়া ধ্যান করতে হবে , এই সব আজগবি কাজ । 

কিন্তু রাকিবের মা এইগুলো কিছু করতে চাই না । কারন সে নামাজ পড়ে এবং আল্লাহ কে ভয় করে । এই গুলো স্বপ্নে তাদের ভিতর অনেক কথা হয় । স্বপ্নে তাকে অনেক ভয় দেখানো হয় , যদি সে না মানে তাহলে তার স্বামী এবং সন্থানকে মেরে ফেলবে । কিন্তু তাও সে রাজি হয়নি । ১ সপ্তা সময় দেই তাকে , যদি সে না মানে তাহলে সে যা করার করবে এই বলে সে ভয় দেখাই । কিন্তু রাকিবের মা এর শেষ কথা হল সে ঐ কাজ করবে না এইটাই তার শেষ কথা । এই ভাবে তাদের কথা শেষ হল । সকালে ঘুম থেকে উঠার পর ঘটনা টা সবাইকে জানাল , এর পর স্তানিও এক কবিরাজের কাছে নিয়া গেল কি হতে পারে । 

https://cdn.steemitimages.com/DQmP8B6AqWvNQZZ4WRJDc9xApat4vzLenxoxTnCZX2eJWs5/hands-984032_1280.jpg

image source

এর পর ঐ কবিরাজ যা বর্ণনা দিল । যে কিছু জিন আছে যারা ঐ মাজারে থাকে  । ওরা চাই কারও কাছে থাকতে এবং মানুষের সেবা করবে , আর ঐ জিন গুলো একটু ফকির টাইপের । ওরা অনেক শক্তিশালী ওদের ভিরুদ্দে কিছু করা সম্ভব নই । ওদের কথা মেনে না নিলে আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবে  । কিন্তু রাকিবের মা শেষ কথা ছিল সে তার কথা মত কাজ করবে না । তাতে তার মরণ হয় হবে । তাতে তার ভয় নাই । এক সপ্তা হইয়া যাওয়ার পর আবার সে স্বপ্নে আসে এবং সে রাজি কিনা জানতে চাই । সে একবারে না বলে দেই । এই কথা শোনার পর তারা অনেক রেগে যাই । পরের দিন তার স্বামী খুব অসুস্ত হইয়া পরে । পরের দিন আবার স্বপ্ন দেখাই যে রাজি না হলে তোর স্বামীকে মেরে ফেলব । কিন্তু সে না বলে দেই। কিছু দিন পর তার স্বামী মারা যাই । এর পর তার প্রত্যেকদিন স্বপ্ন দেখাই এই একই স্বপ্ন । না মানলে তার সব সন্থান কে মেরে ফেলবে । কিছুদিন পর তার ৩ সন্থান খুব  অসুস্ত হইয়া পরে । তার পর বাধ্য হইয়া সে রাজি হয় তাদের কথাই । এতে তার কিছু করার ছিল না , তার সন্থানদের সে হারাতে চাই না । কিন্তু এই জিন জাতি কাজটি কখনও ভাল করেনি । 

এতেই শেষ নই । তাদের উপরে নানান রকম সর্ত দেই । কিন্তু শেষ পজন্ত তার সব কিছু মেনে নিতে হয় । এভাবেই চলতে থাকল তাদের পরিবার । তাদের পরিবার বেছে থেকেউ সব মৃত মানুষের মত বেছে আছে । 

TAGS: [ #story ] [ #horror ] [ #blog ] [ #writer ]

Replies

@steemitboard | Jan. 31, 2019, 7:34 a.m. | Votes: 0 | [ VOTE ]

Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

https://steemitimages.com/60x60/http://steemitboard.com/notifications/firstvoted.pngYou got a First Vote
https://steemitimages.com/60x70/http://steemitboard.com/@dipjol/voted.png?201901310659You received more than 10 upvotes. Your next target is to reach 50 upvotes.

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

> Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>