__________     __ __     __  _______    ________
  / ____/ __ \   / // /    / / / /  _/ |  / / ____/
 / / __/ / / /  / // /_   / /_/ // / | | / / __/
/ /_/ / /_/ /  /__  __/  / __  // /  | |/ / /___
\____/\____/     /_/    /_/ /_/___/  |___/_____/

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

প্রিয়ভাষিণী

BY: @fabel2 | CREATED: May 8, 2018, 5:33 p.m. | VOTES: 35 | PAYOUT: $0.00 | [ VOTE ]

এ কূলে দাঁড়িয়ে
দুকূলের মায়া বাড়িয়ে
নিজের সব ছাড়িয়ে
তার সবটুকু হারিয়ে
.
এ কুয়াশাঢাকা রাত
তার প্রিয় জোছনা
আমার নীরব আর্তনাদ
তার কাঁদো কাঁদো মূর্ছনা।
.

দুটি প্রাণ বেমানান
এক আকাশ ছাদ বানিয়ে
ঘোরে বেঘোরে বসবাস
বেঁচে থাকার দীর্ঘশ্বাস।।
.
বুকচেড়া ক্ষোভ
এক হওয়ার লোভ
শুধু একটু ভালবাসা
জন্মায় হাজার হতাশা।
.

থেকে যাও সময়
আমার হয়ে
তারে নিয়ে
এই শীতলতায়।
.
আমার সবটুকু উষ্ণতা রেখেছি
তার ছোঁয়ায় দ্বিগুণ করব বলে
আমি দাঁড়িয়ে এ কূলে
জড়িয়ে মায়া দুকূলে।।

TAGS: [ #poem ] [ #esteem ] [ #writter ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>