___  ___    _ _    _  _ _____   _____
 / __|/ _ \  | | |  | || |_ _\ \ / / __|
| (_ | (_) | |_  _| | __ || | \ V /| _|
 \___|\___/    |_|  |_||_|___| \_/ |___|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

কবিতা নং-৫৬ “কবির প্রতি, প্রিয়ার জন্যে”

BY: @hamidul | CREATED: Jan. 1, 2019, 2:02 p.m. | VOTES: 3 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmRgZz9e8Ypzz3VmCWbTvN2fdWB3UcAe3oxACetwHEbiLq]

“কবির প্রতি, প্রিয়ার জন্যে”
- হামিদুল হক তরুন
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmZBx2maGX5L7XXDTrQzXH5uZg9JVnFSsp5qo6bZLCWBdB]

হে কবি, একটা কবিতা লিখে দাওনা ?
আমার প্রিয়ার স্মরণে,
ও না হরিণীর মতো চঞ্চল, নিষ্পাপ
সাগর সম গভীরতা নয়নে।

ওর গায়ে মাটির গন্ধ, প্রকৃতির রূপ
হৃদয় দারুন উদার
ওকে দেখলে আমি হয়ে যাই উদাস
তৃঞ্চা মেটেনা দেখার।

ও ভিষন খেয়ালী, লতার মতো লাজুক
কন্ঠে মায়াবী সুর
যেনো নীল আকাশের নীচে সবুজের মাঝে
বেহেস্তী কোনো হুর।
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmSUrsJ86bM1rsvUzVcGbm1kHeFnZh1jpy6SpXdPv4jbYn]

ইচ্ছে করে বুকটা চিরে হৃদয় যেখানে আছে
সেখানে আটকে রাখি
বলোনা কবি কোন্ ভাষায়, কোন ইংগিতে
মোর প্রিয়াকে কাছে ডাকি।
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmNgBgGJZ9eYhfFcVxgWYjaB5wdLykDr2D8SbDsmGCJz1C]

TAGS: [ #art ] [ #busy ] [ #poem ] [ #bangla ] [ #picture ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>