____  ___    _  _     _   _ _____     _______
 / ___|/ _ \  | || |   | | | |_ _\ \   / / ____|
| |  _| | | | | || |_  | |_| || | \ \ / /|  _|
| |_| | |_| | |__   _| |  _  || |  \ V / | |___
 \____|\___/     |_|   |_| |_|___|  \_/  |_____|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

কবিতা নং-৫২ “এতো দিন কোথায় ছিলে”

BY: @hamidul | CREATED: Nov. 30, 2018, 6:29 a.m. | VOTES: 2 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmfEWBbP5U4S3u2CvdaBWkNyFFTcTF88ujMupERNFuvRVs]

“এতো দিন কোথায় ছিলে”
- হামিদুল হক তরুন
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmTikxuXv5jZ1QtfbrGodaQMMnxs9jZTzFx1uAJ1B1hZwT]

এতোদিন কোথায় ছিলে প্রিয়তমা
শুন্যে আমাকে একাকী ফেলে
যেখানে ছিলোনা তোমার কেশের দোলা
দেখতে পাইনি ঐ হাসি আঁখি মেলে।

আমি তো ভেবেছি সারাক্ষণ বসে
জনমটা বুঝি বৃথাই গেলো!
আহা! ছোট্ট এই জীবনটাতে
কতো কিছুই না পাবার ছিলো।
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmXt2oKb6or7U2i3pMg9RjorSY6Jzcb55PznzjBgopSCvh]

তোমার কি আমায় পড়েনি মনে?
থেকেছো কি পাষাণ হয়ে?
আামর দু’চোখ দুর গগনে
খুঁজেছে তোমায় হন্যে হয়ে।

দিবা-নিশি প্রতি ক্ষণ হায়
ভেঁসেছি আমি আঁখি জলে
তুমি বিনা আমি বড় অসহায়
বলোনা এতোদিন কোথায় ছিলে ?
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmQ19rmH8anEXCNmtJjMq919BgZYKG5738t9GYS8xvhhTs]

TAGS: [ #steem ] [ #busy ] [ #art ] [ #poem ] [ #picture ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>