____  ___    _  _     _   _ _____     _______
 / ___|/ _ \  | || |   | | | |_ _\ \   / / ____|
| |  _| | | | | || |_  | |_| || | \ \ / /|  _|
| |_| | |_| | |__   _| |  _  || |  \ V / | |___
 \____|\___/     |_|   |_| |_|___|  \_/  |_____|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

কবিতা নং-৫৯ “বাগ্ধারা”

BY: @hamidul | CREATED: March 14, 2019, 7:47 a.m. | VOTES: 2 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmXgt5dn4gmnfcWs38doJd65JCPgdgqD4ouL7wSyXQET8m]

“বাগ্ধারা”
- হামিদুল হক তরুন
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmR3AY1RCPWA7u5MAgJVKFZSK3oXP4pma4LMS9KpoDybTU]

গোবর গনেশ, গোঁফ খেজুরে, গোঁয়ার গোবিন্দ;
পালের গোদা হওয়া তাদের কাঁঠালের আমসত্ব।

কানকাটা, রগচটা আর শকুনি মামা;
ভুতের বাপের শ্রাদ্ধ করা লোক হয় মাছের মা।

আমড়া কাঠের ঢেঁকি কিংবা অকাল কুষ্মান্ড;
কাঁচা পয়সা হাতে এলে করে এলাহী কান্ড।
[IMAGE: https://ipfs.busy.org/ipfs/QmVWJ8PoTvZ54ZB3T63mQPcbC3GpKwap4CaGgNj3C6KVAx]

গাঁয়ে মানেনা আপনি মোড়ল হয় যে চশম খোর;
সমাজে এরা ভেজা বেড়াল কিংবা বর্ণ চোর।

মাথার মনি করা যায় তাকে যে জন মাটির মানুষ;
আঙ্গুল ফুলে কলাগাছ হলে থাকেনা ইতর বিশেষ হুঁস।

আড়িপাতা, আকাশে তোলা ধামা ধরার কাজ;
এক ঢিলে দুই পাখি মারে অগাধ জলের মাছ।

এক মাঘে শীত যায়না বোঝেনা এক চোখা;
কাটা ঘায়ে নুনের ছিটা দেয় যারা ঠোঁট কাটা।

কুনো ব্যাঙ যারা, সাবধান তারা, রেখো কান খাড়া;
কুপোকাত যদি না হতে চাও পড়ো বাগ্ধারা।

আশা করছি যারা বাংগালি আছেন তারা খুশি হ্যেছেন
সাথে থাকুন, আপ ভোট দিয়ে পাশে থাকুন

TAGS: [ #poem ] [ #busy ] [ #steem ] [ #bangla ] [ #art ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>