আজ সবার রঙে রঙ মিশাতে হবে ।
ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পরো পরো পরো তবে ।।
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা,
আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে ।
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে ।
সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক্-না রাঙা
তোমার রঙেরই গৌরবে ।।[IMAGE: https://cdn.steemitimages.com/DQmPJWuL9LQ991y6edSBpqgX7KaaKQ6wv3VVtLkHafmNwHh/tumblr_22052018075803.jpg]
লিভিং রুম
BY: @harmonf7000 | CREATED: June 4, 2018, 6:22 a.m. | VOTES: 16 | PAYOUT: $0.03 | [ VOTE ]
Replies
NO REPLIES FOUND.
[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]