+-+-+ +-+ +-+-+-+-+
|G|O| |4| |H|I|V|E|
+-+-+ +-+ +-+-+-+-+

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

জন্মবার জানাবে কোন মানুষ কেমন

BY: @harun3g | CREATED: Sept. 8, 2018, 7:04 a.m. | VOTES: 4 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmYHWKzZ6YRCS74WKSgELeyGqodnGZEG5YE7nJmoX5Xkh8/IMG_20180908_130112.jpg]

কোনো ব্যক্তির জন্মবার থেকে তার ব্যক্তিত্ব এবং চারিত্রিক গুণাবলি সম্পর্কে অনেক কিছুই জেনে নেয়া সম্ভব। জ্যোতিষশাস্ত্র মতে, কোনো ব্যক্তির জন্মবার তার ব্যক্তিত্ব এবং চরিত্রের উপর বিশেষ প্রভাব সৃষ্টি করে।
জাতক-জাতিকার ব্যক্তিত্ব এবং চারিত্রিক গুণাবলি অনেকটাই নির্ধারিত হয় তার জন্মবার অনুযায়ী। আসুন জেনে নেওয়া যাক কোন বারের জাতক-জাতিকা কেমন ব্যক্তিত্ব এবং চারিত্রের অধিকারী হতে পারে।

শনিবার: শনিবারে জন্ম নেয়া ব্যক্তি সচরাচর কৃতঘ্ন, কুটিল, আত্মকেন্দ্রিক, কার্যপণ্ডকারি, স্পর্শকাতর এবং বন্ধু-বান্ধবদের পক্ষে পীড়াদায়ক হয়ে থাকেন।

রবিবার: রবিবারে জন্ম হলে ব্যক্তি সচরাচর মিষ্টান্ন ভোজনপ্রিয়, অভিমানী, আত্মকেন্দ্রিক, ক্রোধী, লোভী, ধনী, কামপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন।

সোমবার: সোমবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, অভিলাষী, গুণী, পণ্ডিত, নানা বিদ্যায় পারদর্শী, আশাবাদী এবং চরিত্রবান হয়ে থাকেন।

মঙ্গলবার: মঙ্গলবারে জাত ব্যক্তি মুর্খসঙ্গ প্রিয়, ধনবান, স্বাধীনচেতা, অধিকাংশ ক্ষেত্রে নাস্তিক, ভোগী, অনুতাপহীন এবং ধর্মশাস্ত্রাদি বিষয়ে অবিশ্বাসী হয়ে থাকেন।

বুধবার: বুধবারে জাত ব্যক্তি সচরাচর শাস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ, দয়ালু, পণ্ডিত, আবেগপ্রবণ, আশাবাদী, সংবেদনশীল ও অত্যন্ত ভোগী স্বভাবের হয়ে থাকেন।

বৃহস্পতিবার: বৃহস্পতিবারে জাত ব্যক্তি সচরাচর বেদজ্ঞ, ধনসম্পদ ও পুত্র-পৌত্রাদি পরিবেষ্টিত, অনুচরযুক্ত, আশাবাদী এবং পুর্ণচেতা হয়ে থাকেন।

শুক্রবার: শুক্রবারে জাত ব্যক্তি সচরাচর ভোগী, ধনী, শৌর্যশালী, বহুভৃত্য যুক্ত, বেদজ্ঞ, আত্মবিশ্বাসী, দয়ালু এবং খুবই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন।

TAGS: [ #a ]

Replies

@shariar20 | Sept. 8, 2018, 9:25 a.m. | Votes: 0 | [ VOTE ]

সুন্দর পোস্ট, আরোও নতুন নতুন পোস্ট করুন।

@aafrin | Sept. 8, 2018, 7:18 p.m. | Votes: 3 | [ VOTE ]

এগুলাতে আমি তেমন বিশ্বাস করি না।

@steemitboard | Aug. 14, 2019, 6:39 p.m. | Votes: 0 | [ VOTE ]

Congratulations @harun3g! You received a personal award!

https://steemitimages.com/70x70/http://steemitboard.com/@harun3g/birthday1.pngHappy Birthday! - You are on the Steem blockchain for 1 year!

You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking

Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!
[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>