"বিধাতা করেছে কত কি সৃষ্টি-আমরা দেখি শুধু দুচোখ নয়ন ভরি"
হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আসুন আমরা সবাই আকাশের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করি। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকি। কিন্তু কতজন বুঝে আকাশের সৌন্দর্যতা। আকাশের মাঝে যে একটি সূর্য আছে তা আমরা শুধু জানি, কিন্তু কেউ উপভোগ করতে পারিনা।আমি সারাদিন কোন না কোন কাজে ব্যস্ত থাকি, যাতে আমাদের সময় হয়ে ওঠে না সৌন্দর্য তা দেখান জন্য। কখন আকাশের মাঝে সূর্য ওঠে আর কখন ডুবে যায় তা শুধু জানি কিন্তু কখনো দেখা হয়নি।
[IMAGE: https://images.hive.blog/DQmUdC3rtGEMMr4i2rMAUa1cy25PBtZngnsYZ3DT8UmxX9k/IMG_20210901_190520.jpg]
[IMAGE: https://images.hive.blog/DQmSi1q8koLghRq33kHySrwdArEqPMCnJZJUbv6zJyS6NgQ/IMG_20210901_190531.jpg]
[IMAGE: https://images.hive.blog/DQmczkxj8bEMZuMB8ZRq6YhobZwZXccgcKd29kyrhy5dM8y/IMG_20210901_190507.jpg]
এখন আমরা ছবিগুলোর দিকে লক্ষ্য করি। ছবিগুলোর দিকে তাকালে আমরা আকাশের যে সৌন্দর্য, তা কিছুটা হলেও বুঝতে পারব। আকাশে দেখা যাচ্ছে কতগুলো রং ধারণ করেছে। লাল, সাদা ও সবুজ ইত্যাদি। কারো যদি কোন কারণে মন খারাপ হয়ে থাকে, সে কোথাও এক নিরিবিলি জায়গায় গিয়ে একটানা আকাশের দিকে তাকিয়ে থাকলে তার মন অনেক ভাল হয়ে যাবে। সে চিন্তা করবে আর উপলব্ধি করবে। সে চিন্তা আর উপলব্ধি করতে করতে কখন যে তার মন ভাল হয়ে গেছে সে বুঝতেই পারবে না।
এটা বলার কারণ হচ্ছে, আমার যদি কোন সময় মন খারাপ হয়ে থাকে। আমি দূরে কোথাও গিয়ে এভাবে একটানা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। আমার মন যেখানে খারাপ হয়ে আছে আমি ভুলে যাই আকাশের দিকে তাকিয়ে থাকলে। তখন শুধু মাথায় একটাই কাজ করে আকাশ টা কত সুন্দর। এরকম চিন্তা করতে করতে আমার মন এখন ভালো হয়ে যায় আমি নিজেও বুঝতে পারিনা। এজন্য আমি বলতে চাই, আমরাতো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি , আমাকে চারপাশটা যে এত সুন্দর তা আমরা কখনো উপলব্ধি করতে পারিনা।
লিখলাম, আমি নিজেই। মোঃ আবুল হায়াত সরকার। আজকে আর বেশি কথা বলব না, সবার সুস্থতা কামনা করে আছে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।