___|  _ \   |  |    |   |_ _|\ \     / ____|
 |     |   |  |  |    |   |  |  \ \   /  __|
 |   | |   | ___ __|  ___ |  |   \ \ /   |
\____|\___/     _|   _|  _|___|   \_/   _____| 

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

নারকেলি শাপলা রান্নার সহজ রেসিপি 😋😋।। Water Lily Recipe Bangla.....

BY: @khadizatu | CREATED: Aug. 11, 2024, 11 a.m. | VOTES: 90 | PAYOUT: $3.85 | [ VOTE ]

[IMAGE: https://ipfs-3speak.b-cdn.net/ipfs/bafybeico7zqdevzyveqztt56u3uyj5pkx5d2pbqpbojpbnhj2suw34nhq4/]

▶️ Watch on 3Speak

আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক বেশি ভাল আছেন। আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলি শাপলা রান্না করা। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তো চলুন দেখে নেই এই নারকেলি শাপলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে...

উপকরণ -

১.শাপলা,
২.নারকেল,
৩.পেঁয়াজ,রসুন,আদা বাটা,
৪.কাঁচা মরিচ,
৫.সয়াবিন তৈল,
৬.লবণ,
৭.হলুদ,
৮.চিনি,
৯.তেজপাতা,

প্রস্তুত প্রণালী -

প্রথমে আমি খুব ভালো করে শাপলা গুলোকে বেছে নিয়েছি, আর আস্ত ধুয়ে তারপরে কেটেছি। এবারে চলে যাচ্ছি চুলাই, চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ,রসুন আদা বাটা 2 টেবিল চামচ,কাঁচা মরিচ কুচি, নারকেল কুচি, স্বাদ মতো লবণ,পরিমাণ মতন হলুদ,একটা তেজপাতা, এবার সবকিছুকে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে শাপলাগুলো দিয়ে দিব। চুলার জ্বাল হাইরিটে রাখবো, এখন নাড়াচাড়া করে নিচ্ছি, এরই মাঝে পানিগোলতে শুরু করছে। পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। পানি যখন শুকিয়ে যাবে ঠিক ওই সময় হালকা পরিমাণের একটু চিনি দিব অর্থাৎ হাফ চা চামচ। আর এরই মাঝে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। শাপলা রান্না করতে খুবই অল্প সময় লাগে।
খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়।
আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Uploaded using 3Speak Mobile App

▶️ 3Speak

TAGS: [ #food ] [ #cooking ] [ #waterlily ] [ #recipe ] [ #bangla ] [ #threespeak ] [ #mobile ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>