পাকিস্তান-ভারত উত্তেজনা নিয়ে এর আগেও কথা বলেছেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন।
[IMAGE: https://cdn.steemitimages.com/DQmWetiFgUwdYBLcHGbvnc9peFWbeaAxrKFGcFkq8X21oRY/%E0%A6%A4%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8.jpg]
এবার তিনি বলেন, পাকিস্তান-ভারত যুদ্ধে পারমাণবিক বোমার ট্রিগার টিপলে অন্তত ২০০ কোটি তো মরবেই।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তসলিমা নাসরিন।
তিনি লেখেন, ‘মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে। নিরপরাধ মানুষ মরুক চাই না। জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়া হোক, ঠিক আছে। দু’দেশ যেন একটি কাজ না করে, পারমাণবিক বোমার ট্রিগার যেন না টেপে। তাহলে উপমহাদেশের সবাই কিন্তু নিশ্চিত মর[IMAGE: https://cdn.steemitimages.com/DQmeUWjGfDwSSv8zRauPXGzwzCVgc5WbAVktiZaN8hz9YhC/%E0%A6%A4%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A82.jpg]বে। অন্তত ২০০ কোটি তো মরবেই।’