+-+-+ +-+ +-+-+-+-+
|G|O| |4| |H|I|V|E|
+-+-+ +-+ +-+-+-+-+

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

চশমা ব্যবহার করে, পুলিশ অপরাধী দরবে।

BY: @mrashed043 | CREATED: July 23, 2018, 5:18 a.m. | VOTES: 41 | PAYOUT: $0.00 | [ VOTE ]

[IMAGE: https://cdn.steemitimages.com/DQmYnFY969NpRPKs56bgrgBLP9nDnkZMyyXU4CXVpvBdZMj/glass.png]

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপরাধীর ঘুরে বেড়ানোর খবর নতুন কিছু নয়। কখনো কখনো আসামিকে চিনতে না পারায় পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় তারা। কিন্তু চীনের পুলিশ আর চোখের সামনে দিয়ে তাদের শিকারকে পালিয়ে যেতে দিতে রাজি নয়। এ কারণে তারা ব্যবহার করছে অদ্ভুত ক্ষমতার এক চশমা। এই চশমার ভেতর দিয়ে কারো দিকে তাকালে তার হাঁড়ির খবর পেয়ে যাচ্ছে পুলিশ। ঠিক যেন সায়েন্স ফিকশন মুভি!

এই চশমার উদ্ভাবকরা জানিয়েছেন, পুলিশ হয়তো সন্দেহবশত কারো নাম ঠিকানা জিজ্ঞাসা করছে। সে যে উত্তর দিয়েছে তা সত্যি কিনা তা পরীক্ষা করতে চশমার ‘ফ্যাক্ট চেক’ বাটনে চাপ দিলেই মুহূর্তের মধ্যে চোখের সামনে ওই ব্যক্তির নাম, ঠিকানা, নাগরিকত্ব, জাতীয়তা, তার নামে কোনো মামলা আছে কি না, অপরাধের কোনো অভিযোগ আছে কি না ইত্যাদি ভেসে উঠবে। স্রেফ ‘সন্দেহভাজন’ হিসেবে কাউকে ধরে থানায় নিয়ে হয়রানি করার দরকার পড়বে না। পুলিশের কাজ এত সহজ করে দিয়েছে এই চশমা।

কিভাবে এত সহজে কোনো ব্যক্তির সবকিছু খুঁজে চোখের সামনে নিয়ে আসে এই চশমা। এই প্রকল্পে যুক্ত এক গবেষক জানান, পুরোটাই বিজ্ঞান। এটা যাদুর চশমা নয়। চশমাটিতে ‘ফেস রেকগনিশন’ প্রযুক্তির সফটওয়্যার ইনস্টল করা আছে। এই সফটওয়্যার চশমার সামনে থাকা ব্যক্তির মুখের ডিজিটাল প্রতিকৃতি তৈরি করার পর ইন্টারনেটে ঢুকে সেন্ট্রাল ডাটাবেজে সার্চ দেয়। সঙ্গে সঙ্গেই সে সব কিছু পেয়ে যায়। পুরো তথ্য চশমার স্ক্রিনে জুম করে দেখায়। এছাড়া চশমাটি নিজেও কোনো ব্যক্তির মুখ দেখে পুলিশ ডাটাবেজে খুঁজতে থাকে ওই ব্যক্তি পুলিশের কাছে ‘ওয়ান্টেড’ কিনা। তাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন কি না। তেমনটি হলে সংকেত দিয়ে ওই ব্যক্তিকে ধরিয়ে দেয়। এভাবে অনেক অপরাধী ধরা পড়েছে বলে পুলিশ জানায়।

চীনে ‘মুখ চেনা’ প্রযুক্তি এখন বহুল ব্যবহৃত হচ্ছে। অনেক এলাকায় যেসব বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগতদের ঢোকার অনুমতি নেই সেখানে এমন প্রযুক্তি ব্যবহার করে কেবলমাত্র বৈধ বাসিন্দাদের ঢোকার অনুমতি দিচ্ছে। এছাড়া এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মালিক ছাড়া আর কেউ পাত্তা পাচ্ছে না। অর্থাৎ একজনের কার্ড চুরি করে পিন নম্বর জানা থাকলেও আরেকজন টাকা তুলতে পারছে না। ভবিষ্যতে তারা এই প্রযুক্তির আওতা এমনভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে যাতে জালিয়াতির সব সুযোগ একেবারেই বন্ধ হয়ে যায়।-দ্য টেলিগ্রাফ।

TAGS: [ #life ] [ #busy ] [ #news ] [ #alokmoybangladesh ]

Replies

@speedvoter | July 23, 2018, 5:21 a.m. | Votes: 0 | [ VOTE ]

This post has received a 3.13 % upvote from @speedvoter thanks to: @mrashed043.

@steemcleaners | July 23, 2018, 8:02 a.m. | Votes: 3 | [ VOTE ]

Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.

Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.

More information and tips on sharing content.

If you believe this comment is in error, please contact us in #disputes on Discord

@steemitboard | Sept. 6, 2018, 6:43 p.m. | Votes: 0 | [ VOTE ]

Congratulations @mrashed043! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

[IMAGE: https://steemitimages.com/70x80/http://steemitboard.com/notifications/votes.png] Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

SteemFest³ - SteemitBoard support the Travel Reimbursement Fund.

> Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

@steemitboard | Nov. 1, 2018, 8:07 p.m. | Votes: 0 | [ VOTE ]

Congratulations @mrashed043! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

https://steemitimages.com/60x70/http://steemitboard.com/@mrashed043/votes.png?201811011734You made more than 1750 upvotes. Your next target is to reach 2000 upvotes.

Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

Be ready for the next contest!Trick or Treat - Publish your scariest halloween story and win a new badge

> Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

@steemitboard | Nov. 21, 2018, 2:26 p.m. | Votes: 0 | [ VOTE ]

Congratulations @mrashed043! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

https://steemitimages.com/60x70/http://steemitboard.com/@mrashed043/votes.png?201811211347You made more than 2000 upvotes. Your next target is to reach 3000 upvotes.

Click here to view your Board of Honor
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

Meet the Steemians Contest - The results, the winners and the prizesMeet the Steemians Contest - Special attendees revealedMeet the Steemians Contest - Intermediate results

> Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>