গবেষণা করবে কেন?
-
গবেষণায় নতুন নতুন বিষয় উদ্ভাবন/আবিষ্কার ও উদ্ঘাটনের আনন্দ আছে। নিজের নামে উদ্ভাবন/আবিষ্কার জুড়ে থাকে।
[IMAGE: https://steemitimages.com/DQma14HvMuCnw3pseHb9v4vLbDbhnNdAGqgqS3f6hHk4txF/DQma14HvMuCnw3pseHb9v4vLbDbhnNdAGqgqS3f6hHk4txF.jpeg]
source -
গবেষণা করে শুধু নিজ সমাজ নয়, বরং সারা দুনিয়ার জন্যই অবদান রাখা যায়।
-
গবেষণা করতে গিয়ে সারা দুনিয়ার কতো কতো মেধাবীদের সাথে পরিচয় হয়, কাজের সুযোগ হয়, তাদের কাছ থেকে শেখা যায়।
-
গবেষণা করলে দুনিয়ার বহু খ্যাতনামা বিজ্ঞানীদের সংস্পর্শে যাওয়া যায়। তাদের কাজ, তাদের সংগ্রামের দ্বারা অনুপ্রাণিত ও শিহরিত করে।
[IMAGE: https://steemitimages.com/DQmUpt2P7K4UYBiMnGabAZHuY1U4KNFiP3s5LzyY7khmvnU/DQme9SZSmGz6FzFyWV2asccGC1mFaBeujqprwH8fnpDtqYg_1680x8400.jpeg]
source -
গবেষণা করলে পৃথিবী দেখার একটি সুযোগ হয়। গবেষকরা দুনিয়ার যে কোন দেশে খুবই সাদরের সাথে গৃহীত হয়ে থাকেন।
-
গবেষণা করলে জ্ঞানের মতো বিশুদ্ধ জিনিসের সাথে জীবন সম্পৃক্ত করে কাটিয়ে দেয়া যায়। চলমান ও আধুনিক জ্ঞান সম্পর্কে সবসময় ধারণা থাকে।
-
গবেষণা করে অর্থনৈতিকভাবে সচ্ছলতার সাথে জীবন পার করা যায়।
-
গবেষণায় কোন বৈষম্য নেই। যার মেধা আছে, আগ্রহ আছে, নেশা আছে—সেই গবেষণায় সাফল্য লাভ করবে। একজন গবেষকের জাত, ধর্ম, জাতীয়তা ইত্যাদি গৌণ।
[IMAGE: https://steemitimages.com/DQmbzEehpdD7Z1NKejxvm7oBimTeZJMkKhNLPLsquFpNr9C/DQmbzEehpdD7Z1NKejxvm7oBimTeZJMkKhNLPLsquFpNr9C.jpeg]
source