___  ___    _ _    _  _ _____   _____
 / __|/ _ \  | | |  | || |_ _\ \ / / __|
| (_ | (_) | |_  _| | __ || | \ V /| _|
 \___|\___/    |_|  |_||_|___| \_/ |___|

 --- A GOPHER-LIKE INTERFACE FOR HIVE BLOCKCHAIN ---

জিলহজ মাসের প্রথম দশ দিনে মহানবি (স.) এর নির্দেশিত কিছু আমল

BY: @shjoy451 | CREATED: July 28, 2020, 5:29 a.m. | VOTES: 3 | PAYOUT: $0.00 | [ VOTE ]

আচ্ছালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমাদের উচিত শুধু তারই ইবাদত করা। মহান আল্লাহ তায়ালা কিছু বিশেষ মুহুর্তের ইবাদত বেশি পছন্দ করেন। এর মধ্যে জিলহজ মাসের প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ হিজরি বর্ষের সর্বশেষ মাস। এই মাসের প্রথম দশ দিনের আমলগুলো মহান আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই দশদিনের আমলগুলো মহান আল্লাহ তায়ালার কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়। জিলহজ মাসের এই দশ দিনের আমলগুলো আল্লাহ তায়ালার কাছে অধিকতর পছন্দ হওয়ার কারণ হলো আল্লাহ তায়ালা সকল মৌলিক ইবাদতের সমন্বয় করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনে। এই দশ দিনের মৌলিক ইবাদতগুলো হলো সালাত, নফল রোযা, সাদকা, কুরবানি, হজ্ব, যে মৌলিক ইবাদতগুলোর সমন্বয় অন্য কোনো মাসে পাওয়া যায়না। 

[IMAGE: https://images.hive.blog/DQmXoRjtCnp9bbrwWA95crEH4mvdum3WPms43neRD93C3E9/10-days-of-Dhul-hijjah.jpg]
Image source

মহানবি হযরত মুহাম্মদ (স.) জিলহজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলো করতে উৎসাহিত করে গেছেন:

জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদতগুলো যেহেতু মহান আল্লাহ তায়ালার কাছে অধিকতর প্রিয় সুতরাং, আমাদের উচিত এই দশ দিনে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করা এবং রাসুল (স.) এর নির্দেশিত আমলগুলো করা। আমাদের উচিত আমাদের আল্লাহ তায়লাকে খুশি করার এই সুযোগ হাতছাড়া না করা।

English translation of this post.

[IMAGE: https://images.hive.blog/DQmZRfUxCiqEpC76MzeAA3ZWSuYWSuY97MuyPspBsRuJZet/BDC-small.png]

TAGS: [ #islam ] [ #bdcommunity ] [ #dhulhijjah ] [ #bengali ] [ #palnet ] [ #neoxian ]

Replies

NO REPLIES FOUND.

[ BACK TO TRENDING ] [ BACK TO MENU ]
CMD>